ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অলিম্পিকে ক্রিকেট ফেরাতে সক্রিয় আইসিসি
Published : Sunday, 12 December, 2021 at 12:34 PM
অলিম্পিকে ক্রিকেট ফেরাতে সক্রিয় আইসিসিবহুদিন থেকে অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার চেষ্টায় রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ফের ভাবনাটাকে বাস্তবতায় রূপ দেয়ার চেষ্টা দিতে চেষ্টায় নেমেছে সংস্থাটি। 
২০২৮ সালে অলিম্পিকের আসর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বসার কথা রয়েছে। আর সেখানেই ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে হলেও ক্রিকেটকে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি।

এর মধ্যে গেমসের মূল খেলাগুলোকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। অলিম্পিক সংস্থার পক্ষ থেকে ২০২৮ অলিম্পিক আসরে প্রাথমিক কর্মসূচির মধ্যে ২৮টি খেলার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জায়গা করে নিয়েছে স্কেট বোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। 

আর এ অবস্থায় দাঁড়িয়েও আইসিসি আশাবাদী যে, শেষবেলাতে লস অ্যাঞ্জেলেস গেমসে ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে জায়গা করে নেবে ক্রিকেট।

আগামী বছর ফেব্রুয়ারিতে চিনের বেইজিং শহরে ক্রীড়াসূচির লিস্ট ভোটাভুটির জন্য তোলা হবে। আয়োজক শহর লস অ্যাঞ্জেলেস ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে কোন খেলাকে ঢোকানোর সুপারিশ করতে পারে। ক্রিকেটের পাশাপাশি বেসবল, সফ্টবল এবং আমেরিকান ফুটবল ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দৌঁড়ে থাকবে।