ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৩ ডিসেম্বর কুমিল্লায় মঞ্চস্থ হবে ‘অমানিশা’
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM, Update: 12.12.2021 1:40:50 AM
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৩ ডিসেম্বর কুমিল্লায় মঞ্চস্থ হবে ‘অমানিশা’নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে কুমিল্লা পুলিশ লাইন প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা নিয়ে বিশেষ নাটক ‘অমানিশা’ মঞ্চস্থ হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় কুমিল্লা পুলিশ লাইনে এ নাটকটি মঞ্চস্থ হবে। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় -কুমিল্লা জেলা প্রশাসন। নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুল হক। পরিবেশনায় থাকছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও কুমিল্লা রেপার্টরি নাট্যদল।
এ উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় আয়োজিত অনুষ্ঠানে জেলাপ্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রসঙ্গত, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কতৃক সংঘটিত গণহত্যা নিয়ে‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শিরোনামে বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এ আয়োজনে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করছেন অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) এবং জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন।