কুমিল্লায় আজ আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM, Update: 11.11.2021 1:18:19 AM

কুমিল্লা আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা-২০২১ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ১০টায় কুমিল্লা কুমিল্লা শিক্ষাবোর্ড সুইমিং পুলে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব(একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া জানান, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলার বাছাইকৃত ১৭টি কলেজের মোট ১৩৩ জন প্রতিযোগী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।