Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM, Update: 11.11.2021 1:18:13 AM

ইসমাইল নয়ন।।
ক্ষমতা পেতে নয়, অপনাদের সেবা করতে এসেছি, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নবাসীর সুখ দুঃখের ভার নিতে চাই, দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই। এক সাক্ষাতকারে এসব কথা বলেন মাধবপুর ইউনিয়নের তৃণমূল নেতা ও মাধবপুর যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য পদের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির হতেখড়ি। এরপর আর পিছনে ফিরে তাকায়নি নিজ যোগ্যতায় নিজেকে আলোকিত করেছেন সাধারণ মানুষের কাছে। তার পর তিনি ১৯৯৭ সৈয়দাবাদ আদর্শ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সনে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাপি নোবেল করোনাভাইরাস এর করাল গ্রাসে এ উপজেলার মানুষ যখন থমকে দাঁড়িয়েছে তখনই তিনি মাধবপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন সহায়তার। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় রয়েছেন তিনি।
এদিকে মাধবপুর ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মোহাম্মদ আবু ইউসুফ একজন সুশিক্ষিত, পরোপকারী, গরীবের বন্ধু, মুজিব আদর্শের একজন ন্যায়পরায়ণ নেতা। অসহায় মানুষের পাশে থেকে সেবা করছেন দীর্ঘদিন থেকে এবং অসহায় মানুষের বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। তাছাড়া তিনি দীর্ঘ দিন থেকে বঙ্গবন্ধুর আদর্শে সম্পৃক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে "গ্রাম হবে শহর" সেই ধারাবাহিকতায় ইউনিয়নবাসীকে নিয়ে কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ আবু ইউসুফ জানান, ইউনিয়নবাসীর অনুরোধে এবছর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। এছাড়াও সরেজমিনে গিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকাঘুরে জানা যায়, বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক আবু ইউসুফ তার ব্যক্তি জীবনে লেখাপড়ায় অন্যতম অবদান রেখেছেন। ছাত্র জীবন থেকে রাজনৈতি ও সাধারণ মানুষের সুখে দুঃখে ভাগীদার হতেন। এলাকাবাসীর অভিমত এবছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। এবং মাধবপুর ইউনিয়নে যুগান্তকারী উন্নয়ন হবে।