Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM, Update: 11.11.2021 1:18:10 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লায় খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। সেই ধারাবাহিকতায় চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খানকে নৌকার মাঝি হিসেবে পেতে চান চান্দলা ইউনিয়নের সাধারণ মানুষ।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গরীবের ডাক্তার খ্যাত চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খানকে নৌকার মাঝি হিসেবে পেতে চান ইউনিয়নবাসী। বিল্লাল হোসেন খান স্কুল জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে ছাত্রলীগের মধ্যদিয়ে রাজনীতিতে তার হাতেখড়ি। তারপর থেকে কলেজ ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও বর্তমান আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে বিল্লাল হোসেন খান বলেন, আমি চান্দলা ইউনিয়নবাসীর সুখদুঃখের সাথে মিলেমিশে চান্দলা ইউনিয়নকে দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়নবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। চান্দলা ইউনিয়নকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। "
জানা গেছে, গরীবের বন্ধু খ্যাত পল্লী চিকিৎসক মোঃ বিল্লাল হোসেন খান বিনা পয়সায় গরীব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি সামাজিক জীবনে বহু সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ত্যাজী ও ত্যাগী নেতা হিসেবে চান্দলা ইউনিয়নবাসীর কাছে তিনি সুপরিচিত। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও বর্তমানে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। রোগী সেবার পাশাপাশি তিনি এলকায় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে নিরলসভাবে জড়িয়ে আছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান।
এদিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক গরীবের ডাক্তার খ্যাত মোঃ বিল্লাল হোসেন খান এর প্রতি রয়েছে সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা। এলাকাবাসীর অভিমত, তাকে নৌকা প্রতীক দিলে সে বিপুল ভোটে জয়ী হবে। এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ৪১ বাস্তবায়িত হবে ও এলাকায় ব্যপক উন্নয়ন হবে বলেও মনে করছেন এলাকাবাসী।