ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যশোরের এক হাসপাতালেই করোনায় ৫ মৃত্যু
Published : Sunday, 8 August, 2021 at 12:38 PM
যশোরের এক হাসপাতালেই করোনায় ৫ মৃত্যুযশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা রেড জোনে ভর্তি ছিলেন। রবিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। তাদের বয়স ২৬ থেকে ৯০ বছরের মধ্যে। একজন ঝিনাইদহের এবং অন্যরা যশোরের বাসিন্দা। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ৮২ ও ইয়েলো জোনে ২৭ জন ভর্তি রয়েছেন।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ৭৫টি নমুনা পরীক্ষা করে চার জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ শতাংশ।