ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পর্যায়ক্রমে কুমিল্লার সবাই টিকা পাবেন: এমপি বাহার
সিটিতে প্রথম দিনেই টিকা নিয়েছেন সাড়ে ১৫ হাজার মানুষ
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM, Update: 08.08.2021 12:42:38 AM
পর্যায়ক্রমে কুমিল্লার সবাই টিকা পাবেন: এমপি বাহারতানভীর দিপু: করোনা প্রতিরোধে সারাদেশের ন্যায় গণটিকা ক্যাম্পেইনের প্রথমদিনে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার বেশ কয়েকটি টিকা কেন্দ্রে পরিদর্শন করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এর আগে এমপি বাহার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে কুমিল্লা সিটিতে গণটিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে তিনি কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয় কেন্দ্র, সদর উপজেলার আমড়াতলী, কালিরবাজার ও জগন্নাথপুর ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি টিকাগ্রহীতা এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এসময় তিনি বলেন, দেশের জনগনকে টিকার আওয়তায় আনতে প্রধানমন্ত্রী গণটিকা কার্যক্রম পরিচালনা করছে। বিশে^র বিভিন্ন স্থান থেকে টিকার ব্যবস্থা করছেন। পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে। এ টিকা শুধু তিনদিন নয়। আরো দেওয়া হবে। সব সময় সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকা কার্যক্রম চলবে। টিকার নেওয়ার পর সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই কোভিড মহামারি শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে।
এদিকে গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে কুমিল্লা সিটিতে ৩২টি কেন্দ্রে মডার্নার টিকা নিয়েছেন ১৫ হাজার ৩১৫ জন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম জানান, শুধু সিটি কর্পোরেশনেই ৩১টি কেন্দ্রে ১৫ হাজার ৩১৫ জনকে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ৭ হাজার ৬৭৪ জন এবং নারী ৭ হাজার ৬৪১ জন। টিকা প্রদানের প্রথম দিনেই যে পরিমান ভিড় লক্ষ্য করা গেছে তা সামলাতে কিছুটা সমস্যা হয়েছে। এছাড়া টিকা নিবন্ধনের সার্ভার কিছুটা ধীরগতির ছিলো- যে কারনেও বেগ পেতে হয়েছে।