ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM, Update: 08.08.2021 12:41:55 AM
কুমিল্লায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪৬ জনের। শনিবার (৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়াদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৯১ জনে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৬৯৬ জনে। আক্রান্তের হার ২৭ দশমিক ২ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৯৭ জন, আদর্শ সদরের আটজন, সদর দক্ষিণের একজন, বুড়িচংয়ের আটজন, চান্দিনার আটজন, চৌদ্দগ্রামের ৪১ জন, দেবীদ্বারের পাঁচজন, দাউদকান্দির দুইজন, লাকসামের ১১জন, লালমাইয়ের ১৫জন, নাঙ্গলকোটের একজন, বরুড়ার ৪৪ জন, মুরাদনগর উপজেলার পাঁচজন রয়েছেন।