ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শের-ই-বাংলা মেডিক্যালে আরও ১১ মৃত্যু
Published : Sunday, 8 August, 2021 at 12:25 PM
শের-ই-বাংলা মেডিক্যালে আরও ১১ মৃত্যুবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই জন করোনায় ও নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৩০ শতাংশ। রবিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। তাদের মধ্যে নয় জন করোনা আক্রান্ত ছিলেন। একই সময়ে ৩৩ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যালে করোনা ওয়ার্ডে ভর্তি ছয় হাজার ৬৫০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৫৫ জন করোনা আক্রান্ত ছিলেন।

ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৫৯ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন এক হাজার ৬৩২ জন। আর মোট এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৪১ জন।