ব্রাহ্মণপাড়ায় অপহরণের পর কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM, Update: 08.08.2021 12:41:42 AM

ইসমাইল
নয়ন।। প্রেমে সাড়া না পেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের
পর ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইস্রাফিল (২০)নামে এক বখাটেকে গ্রেপ্তার
করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। ইস্রাফিল উপজেলার দক্ষিণ শশীদল ইউনিয়নের
মোঃ স্বপন মিয়ার ছেলে। শনিবার সকালে আসামীকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মোঃ ইস্রাফিল
দীর্ঘদিন ধরে একই এলাকার স্থানীয় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম
শ্রেনীর শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু বখাটের প্রেমে
সাড়া না দিলে স্কুল ছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে বখাটে
ইস্রাফিল। ফলে স্কুল ছাত্রীর বাবা এ বিষয়ে ইস্রাফিলের বাবার কাছে বিচার
প্রার্থী হয়। কিন্তু বিচার দিলে উল্টো স্কুল ছাত্রীর উপর ক্ষুব্ধ হয় বখাটে
ইস্রাফিল। এক পর্যায়ে গত ৩০ জুলাই শুক্রবার স্কুল ছাত্রীর বাবা তাকে তার
বাড়িতে না পেলে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ঐইদিন সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া
থানায় নিঁখোজ ডায়েরী করে। এক পর্য্যায়ে তার বাবা জানতে পারে তারই এলাকার
বখাটে মোঃ ই¯্রাফিল ও তার দুই সহযোগী হাবিবুর রহমান ও আল মামুন জোরপূর্বক
তার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন লতিফপুর
এলাকায় অপহরন করে নিয়ে যায়। পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে জানা গেলে থানা
পুলিশ ও তার পিতা গত ৫ আগস্ট বৃহস্পতিবার কাশিমপুর উপজেলার লতিফপুর এলাকার
সাইফুল ইসলামের ভাড়াটিয়া বাসা থেকে স্কুল ছাত্রীটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও
তার বাবা দেখে মেয়ে কান্নাকাটি শুরু করে। পরে মেয়ের ভাষ্য অনুযায়ী গত ৩০
জুলাই শুক্রবার বখাটে ইস্রাফিল ও তার দুই সহযোগী শশীদল ইউনিয়নের সেনের
বাজার এমরান ব্রিক ফিল্ডের সামনে থেকে সন্ধ্যা বেলায় প্রাইভেটকারযোগে তাকে
বিভিন্নভাবে ফুসলিয়ে অপহরন করে লতিফপুর সাইফুল ইসলামের ভাড়াটিয়া বাসায় নিয়ে
আসে। ঐইদিন রাতের বেলায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিভিন্নভাবে
হুমকি-ধমকি দিতে থাকে।এরপর স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে আটক রেখে ধর্ষণ
করে বখাটে ইস্রাফিল। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ খবর পেয়ে বখাটে ইস্রাফিল ও
ভিকটিম স্কুল ছাত্রীকে বাসা থেকে উদ্ধার করে। এসময় ইস্রাফিলকে ধর্ষণের
অভিযোগে গ্রেপ্তার করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৫ আগস্ট
বৃহস্পতিবার বাদী হয়ে বখাটে ইস্রাফিল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে
ব্রাহ্মনপাড়া থানায় অপহরন ও ধর্ষণ মামলা দায়ের করে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া
থানা অফিসার ইন চার্জ অপেলা রাজু নাহা ঘটনার সততা স্বীকার করে বলেন,
অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।