ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়মনসিংহ মেডিক্যালে ১২ জনের মৃত্যু
Published : Sunday, 8 August, 2021 at 12:09 PM
ময়মনসিংহ মেডিক্যালে ১২ জনের মৃত্যুময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে পাঁচ জন মারা গেছেন। রবিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ (৭৫), সুমন মিয়া (৩৫), তাহমিনা (৬০), মকবুল হোসেন (৮২), প্রতিমা রানী (৮০), ফুলবাড়িয়ার আব্দুল মান্নান (৬৫) ও ভালুকার তারা মিয়া(৫০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের ইসাহাক আলী (৭৫), মাইসা নুর মাশরা (১৬), হালুয়াঘাটের ইমদাদুল (৫৫), নেত্রকোনার মজনু মিয়া (৮৫) ও কেন্দুয়ার সহরবানু (৬৫)। মৃতদের মধ্যে ১০ জন ময়মনসিংহের, অন্যরা নেত্রকোনার।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৯ জন এবং আইসিইউতে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৫৪ জনের। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৬৮ জন।