বুড়িচং আনন্দপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও গাছের চারা রোপন
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: প্রধানমন্ত্রীর স্বপ্ন মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার পুনর্বাসনে দুর্যোগসহনীয় গৃহ নির্মাণে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলার গৃহহীন ও ভূমিহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির ভূমিহীনদের জন্য গৃহ প্রদান কার্যক্রমের আওতায় আধুনিক সেমি পাকা গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মার্ণাধীন ওই সমস্ত সেমি পাকা গৃহের বিভিন্ন দিক ১২ জুলাই পরিদর্শন করেন এমপি এড. আবুল হাসেম খাঁন। নির্মাণাধীন কাজের বিভিন্ন দিক পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। শেষে সেখানে পেয়ারা গাছের চারা রোপন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ইউএনও মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল ইসলাম মুরাদ, বাকশীমুল ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।