ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আপনাদের পাশে থাকতে চাই---হাসেম খান এমপি
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আপনাদের পাশে সারা জীবন থাকতে চাই। আমি আপনাদের হাসেম ভাই এমপি হিসেবে নয়, সেবক হিসেবে আপনাদের সুখ দুখের ভার নিতে চাই।  গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া সিদলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান এই কথাগুলো বলেন।
তিনি বলেন, প্রয়াত নেতা এডভোকেট আবদুল মতিন খসরু এমপির আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের ভালোবাসায় এগিয়ে যেতে চাই।  সিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, কৃষকলীগের নেতা মিজানুর রহমান, সিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবল বাসার কাঞ্চন, কেপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন ডাক্তার, জয়নাল হোসেন জানু, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খান,   যুবলীগ নেতা বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান শরীফুল ইসলাম, এডভোকেট আবুল হোসেন জুয়েল, এডভোকেট মাহববুবুর রহমান, মতিউর রহমান, প্রধান শিহ্মক মমিনুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী যুবলীগ নেতা আলাউদ্দিন রিপন, মশিউল আলম সোহাগ, আবু কালাম এরশাদ, ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল হাছান পলাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি এডভোকেট আবুল হাসেম খান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সরবরাহকৃত সিদলাই ইউনিয়ন পরিষদের ২৫০ জন অসহায় ও গরিবের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।