ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা প্রশাসকের মুরাদনগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে ভূমিহীনদের জন্য নির্মিত প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, চাপিতলা ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, টনকি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ হান্নান শেখ প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নির্মানাধীন বর্ষনে ক্ষতিগ্রস্ত আশ্রয়ণ প্রকল্পের খোঁজ-খবর নেন। এ সময় তিনি কর্মহীন, দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ মাস্ক বিতরণ করেন।