ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সংসদ সদস্য আসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Published : Sunday, 4 April, 2021 at 2:53 PM
সংসদ সদস্য আসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকসংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মিরপুর-১৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক মারা যান।