ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’
মাস্ক ব্যবহার নিশ্চিতে কুমিল্লায় পুলিশের সচেতনতা কার্যক্রম
Published : Sunday, 4 April, 2021 at 12:00 AM, Update: 04.04.2021 12:40:12 AM
মাস্ক ব্যবহার নিশ্চিতে কুমিল্লায় পুলিশের সচেতনতা কার্যক্রমমাসুদ আলম।।
কুমিল্লায় করোনা সংক্রামণ রোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ স্লোগানে শনিবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর পুলিশ লাইন থেকে কান্দিরপাড় পর্যন্ত মাস্কবিহীন মানুষদের মাস্ক পড়িয়ে দেয় জেলা পুলিশ। সেই মাস্ক ব্যবহারের জন্য সচেতনতা মূলক র‌্যালিও করা হয়।
এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।