বদলি করা হলো স্বাস্থ্য সচিবকে
Published : Sunday, 4 April, 2021 at 1:06 PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে। নতুন স্বাস্থ্যসচিব করা হয়েছে লোকমান হোসেন মিয়াকে। তিনি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে।
রবিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র সচিব মো. শহিদুজজ্জামান ৫৯ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে গেছেন।