ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় আরো দুই মৃত্যু কুমিল্লায়
আক্রান্ত ৪৮
Published : Sunday, 4 April, 2021 at 12:00 AM, Update: 04.04.2021 12:39:40 AM
করোনায় আরো দুই মৃত্যু কুমিল্লায়নিজস্ব প্রতিবেদক: নভেল করোনা ভাইরাসে একদিনে আরো দুইজনের প্রাণহানী ঘটেছে কুমিল্লায়। মারা যাওয়া দু’জনই পুরুষ। তাদের একজনের বয় ৬০ এবং অপরজনের বয়স ৫৫ বছর। তারা করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি ছিলেন। গতকাল কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে সর্বমোট ২৯৮ জনের মৃত্যু হয়েছে।
গতকাল মারা যাওয়া দুই জনের মধ্যে রয়েছেন রানির বাজার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রানীরবাজার মসজিদের সাবেক ইমাম মাওলানা নূর মোহাম্মদ (চট্টগ্রাম হুজুর)। গতকাল ভোরে করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরে মানবিক সংগঠন বিবেকের সদস্যরা তাঁর গোসল-জানাজা সম্পাদন করেন।
এছাড়াও কুমিল্লায় আরো ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংগ্রহ করা নমুনাগুলোর মধ্যে এক চিকিৎসকসহ ২৪ জনের করোনা পজেটিভ এসেছে। শুক্রবার (২ এপ্রিল) এসব নমুনা পরীা করা হয়।
জানা গেছে, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে পরীা করা বিদেশ যাত্রীদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ এসেছে। বাকী ৩৮ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৬ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ৫ জন এবং চৌদ্দগ্রামে ৩ জন করোনায় আক্রান্ত হন। এ নিয়ে কুমিল্লায় সর্বমোট ১০৪০ জন করোনা আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৫ জন।