
যৌতুকের জন্য কিশোরগঞ্জের তাড়াইলে স্ত্রী হত্যায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শঙ্কর হালদার সোমবার বিকালে এ রায় দেন।
জানা যায়, উপজেলার হাত কাজলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তারকে ২০০৬ সালের ৭ জুলাই রাতে দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় স্বামী জিয়াউদ্দিন।
এ ঘটনায় রেখার বাবা ১৫ জুলাই জামাতা জিয়াউদ্দিনকে একমাত্র আসামি করে তাড়াইল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।