শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রলারসহ ৬ মাঝিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৪:০৪ পিএম |

ট্রলারসহ ৬ মাঝিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মিফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে এবার রড-সিমেন্ট বোঝাই দুটি ট্রলারসহ ছয়জন মাঝিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানান, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন যাওয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। ট্রলার দুটিতে ছয়জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনাটি বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদের বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২