শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
নামাজরত অবস্থায় নাঙ্গলকোটে শিক্ষকের মৃত্যু
ইমরান হোসেন সোহান, নাঙ্গলকোট
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:৩০ পিএম |

নামাজরত অবস্থায় নাঙ্গলকোটে শিক্ষকের মৃত্যুকুমিল্লার নাঙ্গলকোটে ফজরের নামাজরত অবস্থায় নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসা অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক আবুল খায়েরের (৮৮) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নাঙ্গলকোট পৌরসভার দৌলতপুর জামে মসজিদে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মরহুম সামশের আলীর ছেলে। মৃত্যুকালে তিনি ৫পুত্র, ৪কন্যা, হাজার-হাজার ছাত্র-ছাত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সমাজ সেবক আবু তৈয়ব মজুমদার বলেন, নিহত মাস্টার আবুল খায়ের সম্পর্কে আমার নানা। তিনি মসজিদে তাহাজ্জুদের নামাজ ও ফজরের সুন্নাত আদায় শেষে ফরজ আদায়ের প্রস্তুতি কালে মৃত্যু বরণ করেন।
মাস্টার আবুল খায়েরের ছেলে শাহ আলম বলেন, প্রতিদিনের ন্যায় বাবা মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করতে যান। তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজের সুন্নাত আদায় করে ফরজ নামাজের পূর্বে মসজিদে শুয়ে পড়েন, এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যু বরণ করেন।
দৌলতপুর জামে মসজিদ ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হোসেন বলেন, মাস্টার আবুল খায়ের এ মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। তিনি প্রায় প্রতিদিন শেষ রাতে মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ে বাড়িতে যেতেন। শুক্রবার তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি মসজিদে বিশ্রাম করেন। পরে তিনি পুনঃরায় অজু করে ফজরের সুন্নাত শেষে জামায়াত শুরু হওয়ার পূর্বে মৃত্যু বরণ করেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২