শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১২:০৯ এএম |

  বাইউস্টে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ফল-২০২৪ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্ট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্টের রেজিস্ট্রার কর্নেল শেখ মাসুদ আহমেদ, এসপিপি, পিএসসি, এমফিল (অব.)। তিনি নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে বাইউস্টের বিগত দিনসমূহের কার্যক্রম, বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিকট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরেন। 
উক্ত প্রোগ্রামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক ও স্কুল অব বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান, এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এস এম সিরাজুল মনির।
ওরিয়েন্টেশ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাইউস্টের পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। ওরিয়েন্টশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২