শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির পরিচয়
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম |

জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির পরিচয় এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল। সেক্রেটারির নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মো. নায়েম বিল্লাহ নামের এক শিবির নেতা গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোস্তাকুর রহমান জাহিদ রাবির এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে।

আরও জানা গেছে, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সভাপতির পরিচয় প্রকাশিত হয়।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২