শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
নাঙ্গলকোটে আশ্রয়কেন্দ্রে কন্যা সন্তানের মা হলেন ফারজানা
ইমরান হোসেন সোহান, নাঙ্গলকোট
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১২:৫১ এএম |

 নাঙ্গলকোটে  আশ্রয়কেন্দ্রে কন্যা  সন্তানের মা হলেন ফারজানা

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যায় ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে এক গর্ভবতী গৃহবধূর কন্যা সন্তান প্রসব হয়েছে। বুধবার রাতে উপজেলার রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে তিনি সন্তান প্রসব করেন। গৃহবধূ ফারজানা আক্তার উপজেলার রায়কোট গ্রামের তাজুল ইসলামের মেয়ে ও পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ধনুশ্বরা গ্রামের মহিনের স্ত্রী।
গৃহবধু ফারজানা জানান, বন্যায় আমাদের ঘরবাড়ি সব পানিতে ডুবে গেছে। আমি গর্ভবস্তায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বুধবার রাত ১২টার দিকে হঠাৎ ব্যথা উঠলে আশপাশের মহিলাদের সাহায্যে আমার একটি কন্যা সন্তানের জন্ম হয়। আমি মহান আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট। 
রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দায়িত্বরত মাষ্টার আবু ইউসুফ জানান, আকষ্মিক বন্যার কারণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তারা। বুধবার রাতে ফারজানা আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা-মেয়ে দু'জনেই এখন সুস্থ আছেন।



















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২