ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন বস্তিবাসীকে ‘বাংলাদেশি’ উল্লেখ করে মারধর করা হয়েছে। তবে তারা আদৌ বাংলাদেশি কিনা সেটি নিশ্চিত নয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া.কম জানিয়েছে, ভিডিওতে এমন এক ব্যক্তিকে দেখা গেছে যিনি ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে চড় মেরেছিলেন। এই ব্যক্তি উগ্রবাদী হিসেবে পরিচিত।