সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
মন্ত্রণালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আলোচনা সভা
বশিরুল ইসলাম:
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১২:২৫ এএম |


 মন্ত্রণালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আলোচনা সভা
ইটভাটার বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রী মহোদয়ের সাথে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সদস্যবৃন্দ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ০৪ জুলাই অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বাংলাদেশ সচিবালয় ঢাকায় আনুষ্ঠানিক এ  আলোচনা সভায় বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খানের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোনায়েম খান রাজা, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী জেলা কমিটির সভাপতি মো: সদরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মতলব উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও মৌলভীবাজার জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির মেজবাহুর রহমান, চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  মো: শামীম আহমেদ, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো: ফারুক আহমেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর জেলা সমিতির সভাপতি কাজী নাজির আহমেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ আজিজুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো: নুরুজ্জামান হাবলু মোল্লা।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২