শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১২:০৪ এএম |

  দাউদকান্দিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
দাউদকান্দিতে রাশেদা বেগম(৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশিদা বেগম নুরপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী।
নিহতের ছোট ছেলে সাহাব উদ্দিন বলেন, আমি গৌরীপুর থেকে বাড়ীতে আসতে ছিলাম। প্রতিবেশী কোহিনুর আক্তার ফোন করে বলেন তারাতারি বাড়ীতে আয়, তোর মারে কে যেন কি খাইয়ে জিনিসপত্র নিয়ে গেছে। আমি বাড়ীতে এসে দেখি ঘরের সব কিছু এলেমেলো। মা মেঝেতে পড়ে আছে, মায়ের কানের স্বর্ণের জিনিস নেই। আমাদের কোন শত্রু নেই, স্বর্ণের জিনিস গুলো নেয়ার জন্য কে বা কারা আমার মাকে মেরে ফেলেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২