শনিবার ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা আইডিয়াল কলেজে কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ১২:৫৮ এএম |

 কুমিল্লা আইডিয়াল কলেজে কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রচনা ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন বলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য, অমর ও কালজয়ী সৃষ্টি তাঁর বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার মাধ্যমে নজরুল বিদ্রোহী কবি হিসাবে অভিহিত হন। কবি নজরুল বিংশ শতাব্দীর রাষ্ট্র- সমাজ ও মানস- বিপ্লবের যুগে বাংলা কাব্য ক্ষেত্রে আত্মপ্রকাশ করেন। স্বদেশপ্রেম, সামাজিক ও রাজনৈতিক অনুষঙ্গ কবির মানসপটে ঝড় তুলেছিলো।
 ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন- বাংলা বিভাগের প্রভাষক মো. নাজমুল হোসাইন খান, একাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্র সাব্বির হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মো: হাসান ভূইয়া, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি । কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও নজরুল সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই উপহার দেওয়া হয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২