সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
৪৬তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ১২:৪৮ এএম |



৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ হয়।
পরীক্ষার পূর্ণ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে িি.িনঢ়ংপ.মড়া.নফ অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ পাওয়া যাবে।
গত ২৬ এপ্রিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ।
পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হতে পারে। তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২