সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় প্রেমের ঘটনায় তরুন খুন; দুই জনের মৃত্যুদণ্ড
তানভীর দিপু
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:৩৪ পিএম |

কুমিল্লায় প্রেমের ঘটনায় তরুন খুন; দুই জনের মৃত্যুদণ্ড২০২০ সালে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লার হোমনা উপজেলার ফয়সাল নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মামলায় অভিযুক্ত দুই আসামি শামীম এবং দুলাল এ রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত ছিলো।
কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, হোমনা উপজেলার রাজানগর গ্রামে মকবুল হোসেনের ছেলে ফয়সালে সাথে একই গ্রামে মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ ই জুন  মেহেদী আক্তারের বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলাল পরিকল্পিত ভাবে ফোনে ডেকে নিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে ফয়সালকে। পরে ধারালো ছুরি দিয়ে ফয়সালের গলা কেটে স্থানীয় নজরুল ইসলাম গার্লস স্কুলের নির্মানাধীন ভবনের নিচে মরদেহ লুকিয়ে রাখে। এই ঘটনায় নিহত ফয়সালের বাবা মকবুল হোসেন  ১৩ জুন একটি নিখোঁজের ডায়রি করেন। পরে পুলিশের তদন্তে মেহেদী আক্তারের বড় ভাই শামীম এবং মামাতো ভাই দুলালকে আটক করা হয় এবং পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পরবর্তীতে তাদের দেখানো মতে ১২ দিন পর ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।  এই মামলায় মোট ১০ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহন ও উপযুক্ত প্রমান উপস্থাপিত হওয়ায় আদালত অভিযুক্ত দুই আসামি শামীম ও দুলালকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২