সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৯:২২ পিএম |

স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যাজামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুরে পৌর এলাকার মালিরচর সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, জাহিদের মায়ের সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলেন। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাবিয়া খাতুন মৃত হজরত আলীর স্ত্রী।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়েই বাড়ি পাশের ভুট্টাক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়েছে। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে। সে দা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২