রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
বরুড়ায় দলিত সম্প্রদায়ের ২ জন কে ৭ দিনের জেল ও ২ শ টাকা জরিমানা
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১১ এএম |


কুমিল্লার বরুড়া  গাজা খাওয়ার অপরাধে দলিত সম্প্রদায়ের  রানা ও পলাশ নামে ২ রবিদাস কে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ২ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় ৭ ফেব্রুয়ারী ২৪ ইং তারিখ বেলা ২ টার সময় উপজেলা ভূমি অফিস, বরুড়ায় অফিস প্রাঙ্গনের পিছনে বসে গাঁজা সেবন করার সময়  বরুড়া গ্রামের রনজিত দাস এর ছেলে রানা রবিদাস   ও   নির্মল রবি দাসের ছেলে পলাশ  রবিদাস বরুড়া পৌরসভা কে হাতেনাতে আটক করা হয়।  উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মঈন উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ আমলে নেন।
অপরাধীগন অপরাধ স্বীকার করায় উক্ত অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেক কে ০৭(সাত) দিন বিনাশ্রম কারাদন্ড এবং ২ শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২