শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
কুমিল্লা সিটি মেয়র উপনির্বাচন: মনোনয়নপত্র নিলেন ৬ জন
তানভীর দিপু:
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৪ পিএম |

কুমিল্লা সিটি মেয়র উপনির্বাচন: মনোনয়নপত্র নিলেন ৬ জনকুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদের উপ-নির্বাচনে এ পর্যন্ত ৬ জন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ। কুসিক নির্বাচনে ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আজ বুধবার বিকেল পর্যন্ত যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাঁরা হলেন– সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কু, মহানগর আওয়ামী লীগের সহ -সভাপতি জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম, বিএনপি থেকে বহিষ্কৃত গত নির্বাচনে অংশ নেওয়া নিজাম উদ্দিন কায়সার। এছাড়াও মামুনুর রশীদ ও মো. মাইনুদ্দিন আহমেদ নামে আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকতা ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও সুশৃঙ্খল রয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা করতে পারবেন।’












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২