বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
স্বেচ্ছাসেবক লীগে নেতার অব্যাহতি:
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ এএম |




কুমিল্লায় লালমাইয়ে মাদকসহ পুলিশের হাতে আটক হওয়ার পর সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সুমনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার ১০ ডিসেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতির কথা জানানো হয়।
অব্যাহতি পাওয়া ওই নেতা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমন ।
স্বেচ্ছাসেবক লীগ লালমাই উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আক্তার হোসেন পারভেজ ও যুগ্ম আহবায়ক মো : মোশাররফ হোসাইন যৌথ বিবৃতিতে বলেন, লালমাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমন সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। অব্যাহতি প্রাপ্ত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম সুমন ৯ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার হরিশ্চর চৌরাস্তায় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সুমন হার্ডওয়্যারে ১০ বোতল ফেনসিডিল সহ আটক হন লালমাই থানা পুলিশের হাতে।















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২