শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১:২৮ এএম |

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসফাইল ফটো

উত্তরের জেলা পঞ্চগড়ে পড়তে শুরু করেছে শীত। বিগত কয়েক দিন ধরে সন্ধ্যার পর শীত বেশি অনুভূত হচ্ছে। নদী ও চা শিল্প এলাকা হওয়াতে এ জেলায় শীত বেশি হয়। বিশেষ করে জেলার পর্যটন উপজেলা তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২