সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
স্কুলে ভর্তি: আবেদনের সময় বাড়ল চারদিন
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:১০ পিএম |

স্কুলে ভর্তি: আবেদনের সময় বাড়ল চারদিনছবি: সংগৃহীত

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য এ পর্যন্ত সাত লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। এরই মধ্যে ফের বাড়ল আবেদনের সময়সীমা। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি ও মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। অনলাইনে ফরম পূরণের পর আবেদনকারীরা ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।

পূর্বের সময়সীমা অনুযায়ী, মঙ্গলবার (১৪ নভেম্বর) স্কুলে ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে। তবে এখন আবেদনের সময় আরো চারদিন বাড়ানো হলো।

এর আগে, গত ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। গত ২৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২