শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
চান্দিনায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১২:২৬ এএম |



কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়। ওই কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, উপজেলা ও পৌর কৃষকলীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কার্যালয়টি উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার, পৌর কৃষক লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক মো. আবু মুছা জনি প্রমুখ।
 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২