মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
১৮ মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:৫৬ এএম |

১৮ মামলার পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতারনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৮ মামলার পলাতক আসামি মো. জহিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মো. জহির হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদক চুরিসহ ১৮টি মামলা রয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতার ও মামলার তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন মাদক কারবারি জহিরকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক চুরিসহ ১৮টি মামলা চলমান আছে। নতুন করে মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২