রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লার সাবেক জেল সুপার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৭:৩০ পিএম |

অবৈধ সম্পদ আয়ের অভিযোগে কুমিল্লার সাবেক সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রীর নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ অক্টোবর) মামলাটি দায়ের করেন দুদক কুমিল্লার সহকারি পরিচালক পাপন কুমার সাহা। 

অভিযুক্তরা হলে- কুমিল্লা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সাবেক সিনিয়র জেল সুপার টাঙ্গাইলের দেলদুয়ার থানার এলাচিপুর এলাকার পারেশ আলী মিয়ার ছেলে শাহজাহান আহমেদ (৫৮) ও তার স্ত্রী খন্দ. নুরুন নাহার লোটাস (৫২)।   শাহজাহান আহমেদ বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর বর্তমান সিনিয়র জেল সুপার বলে জানা গেছে । 

দুদক সূত্রে জানা গেছে, শাহজাহান আহমেদ ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।  বর্তমানে তিনি সিনিয়র জেল সুপার পদে কর্মরত আছেন। চাকরি করাকালীন সময়ে তার বৈধ সম্পদের চেয়ে দুই কোটি একুশ লাখ সাত হাজার ২৯৫ টাকার অতিরিক্ত সম্পত্তি দুদকের নজরে আসে। তা অনুসন্ধ্যান করে দুদক। এর মধ্যে জেল সুপার শাহাজাহান ও তার স্ত্রী খন্দকার নূরুন নাহার লোটাসের নামে রাজধানী ঢাকার খিলগাঁও, বাড্ডা ও গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে,  ফ্লাট, প্ল্যাট ও বিভিন্ন সম্পদ খুজে পেয়েছে দুদক। যার কোন হিসেব দিতে পারেনি তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লার উপপরিচালক মো. ফজলুল হক। তিনি বলেন, তিনি (শাহজাহান আহমেদ)  অবৈধভাবে এই সম্পদ আয় করেছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি তার সকল সম্পদের হিসেব দিতে পারেনি ওই কর্মকর্তা।

যেকারণে তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা মামলাটি দায়ের করেছেন। এটি গ্রহণ করেছেন সহকারী পরিচালক মাসুম আলী। মামলার নথি আদালতে প্রেরণ করা হয়েছে। আইনীভাবে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২