শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
একরাত বন্ধ থাকার পর সাজেকের সড়কে যান চলাচল শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩২ পিএম |

একরাত বন্ধ থাকার পর সাজেকের সড়কে যান চলাচল শুরুভারী বর্ষণে পাহাড় ধসে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতভর সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে ফের যান চলাচল শুরু হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হলে দীঘিনালা সাজেক সড়কের শুকনা ছড়া বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমান্ত সড়কের কাজে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে।

মঙ্গলবার সকাল থেকে সড়কের মাটি সরনোর কাজ শুরু হয়েছে। এতে হালকা যান চলাচল স্বাভাবিক হয় এবং ভারী যানচলাচল আপাতত বন্ধ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, সাজেক ভারী বৃষ্টি হওয়ায় একটি স্থানে সড়কের দুই পাশে পাহাড় ধসে পড়ে। এতে সাজেক-বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ হয়ে যায় রাতে।

তিনি বলেন, তবে সকাল থেকে রাস্তার ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। হালকা যানচলাচল স্বাভাবিক রয়েছে। আশা করছি পর্যটক চলাচলে সমস্যা হবে না।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২