সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: রওশন এরশাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪২ পিএম |

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: রওশন এরশাদসংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, তারা আশা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।


রওশন এরশাদ বলেন, তার দল জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে বলেই কখনও নির্বাচন বয়কট করেনি।


তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও উদ্বেগ কাটেনি। ইতোমধ্যে এটি পাশ হয়েছে। তার আগে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মতামত নেওয়া যেত। অংশীজনদের সঙ্গে আলোচনার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান দিয়ে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুর দাম বেড়েছিল। কিন্তু বিশ্ব বাজারে এখন দাম কমেছে। দেশে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির লাইন তীব্র, এটা এখন সাধারণ চিত্র। এখানে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত। প্রবৃদ্ধি বাড়াতে পদক্ষেপ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি পদক্ষেপ জরুরি। না হলে মানুষের ওপর চাপ আরও বাড়বে। অস্থিতরা তৈরি হবে।

রওশন এরশাদ আরও বলেন, বিশ্ব বাজারের দোহাই দিয়ে অর্থনীতির সংকটের কথা বলার অবকাশ এখন নেই। দেশে ডলার সংকট দীর্ঘদিনের। অনিয়মের কারণে ব্যাংক খাত বারবার আলোচনায় আসছে। ডলার সংকট কাটাতে উদ্যোগ নেওয়া জরুরি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২