মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
আত্মীয় বাড়িতে বেড়াতে এসে দগ্ধ র‌্যাব সদস্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৬ পিএম |

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, র‌্যাব সদস্য অভিজিৎ সিং (২৮) ও টুম্পা রানী দাস (২২)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।


তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু জনি বলেন, অভিজিৎ সিং র‌্যাব-১১ এর সদস্য। ছুটিতে থাকা অবস্থায় বুধবার (১৩ সেপ্টেম্বর) তার এক বান্ধবীকে নিয়ে নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই ঘুমন্ত অবস্থায় ভোরের দিকে আগুনে দগ্ধ হন তারা। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, অভিজিৎ সিংয়ের শরীরের ৯০ শতাংশ ও টুম্পা রানীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২