কুমিল্লায় দেশীয় অস্ত্র এবং ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে ১ টি চাপাতি, ২ টি রামদা ও ২০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 