শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
জাপানে শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৬:৪৭ পিএম |

জাপানে শক্তিশালী ভূমিকম্পছবি: চায়না ডেইলি
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানে।

জাপানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। জাপানের আওমোরি প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি।

প্রতিবেদনে বলা হয়েছে- সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে; যা হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশে অনুভূত হয়েছে।

এতে আরও বলা হয়, ভূমিকম্পটি আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরতায় উদ্ভূত হয়েছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২