রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা জেলা শিক্ষা মেলায় শীর্ষে মুরাদনগর-হোমনা-তিতাস
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:১২ এএম |

 কুমিল্লা জেলা শিক্ষা মেলায় শীর্ষে মুরাদনগর-হোমনা-তিতাস

"মানসম্মত প্রাথমিক শিক্ষা" "স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত  শিক্ষা মেলায় শীর্ষস্থান অর্জন করেছে মুরাদনগর-হোমনা-তিতাস উপজেলা দল। এই দলের নেতৃত্ব দেন মুরাদনগরের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার সারাদিনব্যাপি কুমিল্লা পিটিআই মাঠে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলার সকল উপজেলার শিক্ষকগণ। সারাদিনব্যাপী মেলার প্রদর্শনী শেষে মুরাদনগর-হোমনা-তিতাস দলকে পুরস্কারের জন্য মনোনীত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সাবরিন, টনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গাজিউল হক চৌধুরী, মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি আক্তার, শিক্ষক কামরুল হাসান, শওকত ভূঁইয়া দোলন, মোহাম্মদ শাহিন, ফয়সাল আহমেদ, কিবরিয়া সরকারসহ অন্যান্যরা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২