সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
রাতে ঢাকা থেকে ছাড়া বাস নিয়ন্ত্রণ হারালো রংপুর গিয়ে, নিহত ২
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২:০১ পিএম |

রাতে ঢাকা থেকে ছাড়া বাস নিয়ন্ত্রণ হারালো রংপুর গিয়ে, নিহত ২রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাগলাপীর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের নাইট কোচটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুজন নিহত হন। বাসটি খাদে পড়ে যাওয়ায় যাত্রীরা বাসের নিচে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ জানান, আহতদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২