বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কটেজ খালি নেই সাজেকে
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ২:৩৬ পিএম |

কটেজ খালি নেই সাজেকেসাপ্তাহিক ছুটি ও বড় দিন মিলে টানা তিন দিন বন্ধে এরই মধ্যে মেঘের রাজ্য সাজেকে সব কটেজ প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। তবে ভোগান্তি এড়াতে অবশ্যই বুকিং নিশ্চিত করে সাজেক আসার পরামর্শ দিয়েছেন তারা।
ভ্রমণপিপাসু মানুষ পাহাড় আর হ্রদঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাহাড় ভ্রমণে আসেন। রাঙামাটির সাজেক ভ্যালি ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। মেঘ পাহাড়ের লুকোচুরি উপভোগ করতে সারা বছর পর্যটকের পদচারণায় মুখর থাকে এই স্থান। ছুটি পেলে এই সংখ্যা বেড়ে যায় বহুগুণে। এবারও এর ব্যতিক্রম নয়। সাপ্তাহিক ছুটির সঙ্গে বড় দিনের ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের বন্ধে এরইমধ্যে মেঘের রাজ্য সাজেকের ছোট-বড় সব কটেজ আগাম বুকিং হয়ে গেছে। এমনটা শুধু সাজেক নয়, একই চিত্র খাগড়াছড়ি শহরেও।

অত্যাধুনিক আলুটিলা, রিছাং ঝর্ণা ও সাজেক পর্যটকদের পছন্দ বেশি। ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিনোদনকেন্দ্রগুলো। পর্যটকদের চাহিদা মেটাতে বাড়তি প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটকরা কেউ কেউ শহুরে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে আসা পর্যটকরা মেঘের রাজ্য সাজেকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। যদিও সাজেক এখন কুয়াশার চাদরে আবৃত। ভিন্ন সাজেকে এই রূপ দেখতে কেউ ছুটছেন কংলাক পাহাড়ের চূড়ায় কেউবা হেলিপ্যাডে। প্রাণভরে উপভোগ করছেন কুয়াশা ভেদ করে ওঠা রক্তিম সূর্যের উদয় অস্ত। সঙ্গে মেঘ ও সূর্যের লুকোচুরি তো আছেই। প্রকৃতির এমন রূপে মুগ্ধ পর্যটকরা।

চট্টগ্রাম ও টাকা থেকে আসা একাধিক পর্যটক জানান, ইট পাথরের শহরে ও গাড়ি বাড়ির বহরে যখন হাঁপিয়ে উঠি তখন পরিবার পরিজন নিয়ে পাহাড়ে ঘুরতে আসি। পাহাড়ি প্রকৃতি আমাদের মুগ্ধ করে।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক হাসানুল ইমাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে জানতে পেরেছি নতুনরূপে সেজেছে খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র আলুটিলা। তাই সোজা ভ্রমণে চলে আসা।

সাজেকের খাস্রাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, সাপ্তাহিক ছুটি ও বড় দিন মিলে টানা তিন দিনের বন্ধে সব রুম বুকিং হয়ে গেছে। এখন পর্যটকদের বরণের অপেক্ষার আছি। আমাদের রিসোর্টে সব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

খাগড়াছড়ি সদরের হোটেল মাউন্ট ইনের পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, আমাদের হোটেলের অধিকাংশ সিট এরই মধ্যে বুকিং দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটি ও বড়দিন উপলক্ষে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের চাপ তুলনামূলক বেশি। 

সম্প্রতি এক বক্তব্যে খাগড়াছড়ির ডিসি মো. সহিদুজ্জামান বলেন, আলুটিলাকে বিগত সময়ের চেয়ে বর্তমানে আরও অত্যাধুনিক করা হয়েছে। পর্যটকরা সাজেকের পাশাপাশি খাগড়াছড়িকেও গুরুত্ব দিচ্ছে। পর্যটকদের আরো উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। 












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২