শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১:১৬ পিএম |

বগুড়ার গাবতলী উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার নাড়ুয়ামালা রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  ২০ বছরের সুমাইয়া একই গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম মো. শামীম।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।

তিনি বলেন, সকালে বাড়ি থেকে বের হন সুমাইয়া। ওই সময় ঘন কুয়াশা থাকায় চলন্ত ট্রেন দেখতে পারেননি তিনি। রেললাইনের পাশ দিয়ে হাঁটার এক পর্যায়ে গাবতলী দিক থেকে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া গুরুতর  হন। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২