বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
ডাস্টবিনে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম |

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৪৮০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার এসব সোনা উদ্ধার করা হয়। যদিও এ ঘটনায় সম্পৃক্ত কাউকে আটক করতে পারেনি কাস্টমস।
কাস্টম হাউস জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর ১২-এর পাশে রাখা ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়।
পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তা খুললে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায় তাতে। যার আনুমানিক ওজন ৩ দশমিক ৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২