সোমবার ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩
বুড়িচংয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত
সুষ্ঠু সুন্দর পরিবেশ পরীক্ষা সম্পূর্ণ
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:১৩ এএম |

 বুড়িচংয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত

শুক্রবার সকাল ১০-১২ টা পর্যন্ত সারাদেশের ন্যায় বুড়িচং উপজেলার ৩টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২২কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া   সুষ্ঠু সুন্দর মনোর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৪ টি বিষয়ে ২৫ মার্ক করে ১০০ নম্বর এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয় সমূহ হল বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ১১৬৩ জন পরীক্ষার্থী মধ্যে ৪২ জন অনুপস্থিত। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১১২১ শিক্ষার্থী।
এর মধ্যে সকাল সাড়ে ১০ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, কেন্দ্র সচিব আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, হল সুপার প্রধান শিক্ষক নুর তাজ ফাতেমা ও সহকারি হল সুপার আব্দুল্লাহ আল মামুন।  এ কেন্দ্রে মোট ৪২৬ জন পরীক্ষার্থী মধ্যে অংশ গ্রহণ করে ৪১৫ জন অনুপস্থিত ১১ ছিলো  জন। অপর দিকে রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৭৪ জন পরীক্ষার্থী মধ্যে অংশ গ্রহণ করে ৪৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ২৩ জন পরীক্ষার্থী। ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা ইউ আর সি ইন্সেটাক্টর মোঃ মোস্তফা কামাল, কেন্দ্র সচিব হিসেবে ছিলেন প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করে প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করে প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান। অন্যদিকে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ২৬৩ জন পরীক্ষার্থী মধ্যে অংশ গ্রহণ করে ২৫৬ জন পরীক্ষার্থী এর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন পরীক্ষার্থী। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফ আজম, কেন্দ্র সচিব হিসেবে ছিলেন প্রধান শিক্ষক জামশেদুল আলম, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করে প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২